কাস্টমস হাউস, মোংলা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
কাস্টমস হাউস, মোংলা-এর অধীনে বিভিন্ন শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি নাগরিকগণ নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা
- পরিসংখ্যান অনুসন্ধায়ক: ০১টি
- ইঞ্জিন ড্রাইভার: ০২টি
- এমএল ড্রাইভার (২য় শ্রেণি): ০২টি
- উচ্চমান সহকারী: ০৪টি
- ক্যাশিয়ার: ০১টি
- সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ০১টি
- অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর: ০৩টি
- স্পীডবোট ড্রাইভার: ০৩টি
- সিপাই: ০৫টি
- সারেং: ০১টি
- সুকানী: ০১টি
- গ্রীজার: ০২টি
- রেকর্ড সাপ্লায়ার: ০৪টি
- স্টুয়ার্ড: ০১টি
- ভান্ডারী: ০১টি
- টোপাস: ০১টি
- অফিস সহায়ক: ০৩টি
- বোটম্যান: ০৩টি
- নিরাপত্তা প্রহরী: ০৫টি
- লস্কর: ১২টি
বয়সসীমা
সাধারণ প্রার্থীদের জন্য বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর (০১/০৩/২০২৬ তারিখে)। বিশেষ কিছু পদের ক্ষেত্রে বয়সসীমা ২৫ থেকে ৪০ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
আবেদনের নিয়মাবলী
আগ্রহী প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইট http://mch.teletalk.com.bd-এ আবেদন করতে হবে। আবেদন শুরু হবে ০১ এপ্রিল ২০২৬ সকাল ০৯:০০টায় এবং শেষ হবে ৩০ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:০০টায়। উল্লেখ্য, ২৪/১১/২০২২ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির প্রার্থীরা নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
আবেদন ফি
পদভেদে আবেদন ফি ১৬৮ টাকা, ১১২ টাকা এবং ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ) নির্ধারণ করা হয়েছে, যা টেলিটক প্রি-পেইড মোবাইলের মাধ্যমে জমা দিতে হবে। বিস্তারিত তথ্য এবং পরীক্ষার তারিখ প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও এসএমএস-এর মাধ্যমে জানানো হবে।
You must be logged in to post a comment.